ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

স্বচালিত ট্রাকে কার্গো সেবা শুরু করেছে উবার

আকাশ আইসিটি ডেস্ক:

অ্যারিজনার মহাসড়কে স্বচালিত ট্রাকে কার্গো সেবা চালু করেছে উবার। মঙ্গলবার অ্যাপভিত্তিক গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠানটি জানায়, দেশজুড়ে স্বয়ংক্রিয় যান দিয়ে সেবা দেয়ার লক্ষ্যে ট্রাকচালকদের সঙ্গে কাজ করছে তারা।

এদিন ইউটিউবে একটি ভিডিও ক্লিপও পোস্ট করেছে উবার। ভিডিওতে বলা হয়, তারা ম্যানুয়াল ট্রাককে স্বচালিত ট্রাকের সঙ্গে একত্রিত করবে। প্রথমে ছোট দূরত্ব এবং পরবর্তীকালে বেশি দূরত্বে সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে উবারের, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

‘উবার ফ্রেইট’ নামের একটি ‘শিপিং-অন-ডিমান্ড’ অ্যাপের মাধ্যমে এই স্বচালিত ট্রাকগুলো পরিচালনা করছে উবার। ভিডিওতে বলা হয়, ‘স্বচালিত ট্রাকগুলোতে হাতের কাজ দরকার হবে যা শুধু ট্রাক চালকরা করতে পারেন।’ ২০১৬ সালের অক্টোবরে প্রথমবারের মতো স্বচালিত ট্রাকের বাণিজ্যিক ব্যবহার প্রদর্শন করে উবার।

সে সময় মহাসড়কে ১২০ মাইল রাস্তা পাড়ি দিয়ে বাডওয়াইজার বিয়ার ক্যান সরবরাহ করেছিল প্রতিষ্ঠানের ট্রাক। ২০১৬ সালে স্বচালিত গাড়ির প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ওটো’ অধিগ্রহণের মাধ্যমে স্বচালিত ট্রাকের দিকে নজর দেয় উবার। পরবর্তীকালে গুগলের স্বচালিত গাড়ির প্রতিষ্ঠান ওয়েইমো’র সঙ্গে আইনি লড়াইয়ে জড়ায় প্রতিষ্ঠানটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বচালিত ট্রাকে কার্গো সেবা শুরু করেছে উবার

আপডেট সময় ০৬:৫৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮