ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক

সরকার বিএনপি ও ২০ দলীয় জোটকে ভয় পায়: মওদুদ

অাকাশ জাতীয় ডেস্ক:

বর্তমান আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন আসন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, যখন কারো পতন সামনে আসে, তখন তারা বিরোধী মতের ওপর দমন-নিপীড়ন-নির্যাতন করে। বর্তমান আওয়ামী লীগ সরকারেরও পতন আসন্ন। তাই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে নেতাকর্মীদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত প্রতিবাদ সমাবেশে মওদুদ আহমদ এসব কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, ‘আওয়ামী লীগ বুঝতে পেরেছে, তাদের পতন ঘনিয়ে আসছে। আর সে জন্য তারা বেপরোয়া হয়ে গেছে। বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ দিয়ে হামলা করছে। কারণ তারা জানে, সুষ্ঠু নির্বাচন হলে দেশের মানুষ তাদের আর ভোট তেবে না।’

সরকার কেন বিএনপি ও ২০ দলীয় জোটকে ভয় পায়, সেই প্রশ্ন রাখেন জোটের এই নেতা। নিজেই প্রশ্নটির উত্তর দিয়ে তিনি বলেন, ‘কারণ বিএনপির সঙ্গে জনগণ আছে।

তাই আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে সব অঙ্গসংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে ধরে নিয়ে যাচ্ছে। গতকালও আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে এক ছাত্রনেতাকে ধরে নিয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, এভাবে বিএনপিকে দুর্বল করা যাবে না।’

মওদুদ আহমদ বলেন, ‘খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে নির্বাচন থেকে দূরে রাখতে। এখন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে, যাতে বিএনপি নির্বাচনে না আসে। আমরা স্পষ্ট করে বলতে চাই, বিএনপি নির্বাচনে যাবে। আর বিএনপিসহ সব গণতান্ত্রিক শক্তি যখন রাজপথে মেনে আসবে, তখন দেশের রাজনৈতিক পরিবেশ পাল্টে যাবে।

আগামী সপ্তাহে খালেদা জিয়া সর্বোচ্চ আদালত থেকে জামিন পাবেন বলেও এ সময় আশা প্রকাশ করেন ব্যারিস্টার মওদুদ। তিনি বলেন, ‘আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও নিরপেক্ষ সরকারের দাবি আদায় করা হবে। এরপর যে সরকার গঠন হবে, সেটি হবে জনগণের সরকার।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

সরকার বিএনপি ও ২০ দলীয় জোটকে ভয় পায়: মওদুদ

আপডেট সময় ০৩:৪০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮