ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তামিম-সৌম্যেকে হারিয়ে চাপে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফিরতে পারতেন প্রথম ওভারেই। থার্ডম্যান, ব্যাকওয়ার্ড পয়েন্ট ও কভার পয়েন্টের মাঝে পড়ল বল। কেউ কল না দেওয়ায় তিন ফিল্ডার দৌড়ে এসে জটলাই পাকালেন। জীবন পেয়ে ১টি করে চার-ছক্কায় ভিন্ন কিছুর ইঙ্গিত ছিল সৌম্য সরকারের ব্যাটে। কিন্তু তৃতীয় ওভারে জয়দেব উনাদকাতের বলে ফ্লিক করতে গিয়ে ধরা পড়লেন শর্ট ফাইন লেগে। এরপর তামিম ইকবাল। শারদুল ঠাকুরের তৃতীয় বলেই এলবিডাব্লিউর ফাঁদে পড়েছিলেন। রিভিউ নিয়ে বেঁচে যান। কিন্তু ওভারের শেষ বলে সেই শর্ট ফাইন লেগে উনাদকাতের তালুবন্দি হয়ে সাজঘরে ফিরে আসেন এ ওপেনার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৬ ওভারে ২ উইকেটে ৪৪ রান। ৬ রান নিয়ে উইকেটে আছেন লিটন কুমার দাস। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন মুশফিকুর রহীম। ব্যাটিং করছেন ৯ রানে। তামিম আউট হয়েছেন ১৫ রান করে। আরেক ওপেনার সৌম্যর অবদান ১২ রান। দুই ওপেনারকে ৫ ওভারের মধ্যেই হারিয়ে চাপে টাইগাররা।

একাদশ :

বাংলাদেশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মানিশ পান্ডে, রিশভ পান্ত, দিনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, বিজয় শংকর, জয়দেব উনাদকাত, যুজবেন্দ্র চাহাল ও শারদুল ঠাকুর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

তামিম-সৌম্যেকে হারিয়ে চাপে বাংলাদেশ

আপডেট সময় ১১:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮