ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৩ নতুন দায়িত্ব পেলেন ফজলুর রহমান জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেব: আইনমন্ত্রী গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা: জামায়াত আমির কেশম দ্বীপে হামলার ‘মূল্য দিতে হবে’ যুক্তরাষ্ট্রকে:গালিবাফের হুঁশিয়ারি ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা: সংসদীয় কমিটিকে মোদি সরকার নাসীরুদ্দীন পাটওয়ারী-সারজিসের বিরুদ্ধে মামলার আবেদনে আইফোন চুরির অভিযোগ শিল্প বাঁচাতে চাই সুষ্ঠু জ্বালানি ব্যবস্থাপনা নতুন দায়িত্বে ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি নেপালে রক্তক্ষয়ী সংঘর্ষ ও কারফিউ জারি, প্রধানমন্ত্রী বালেন শাহের শান্তির বার্তা

প্রিয়ভাষিণী তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (৮মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ফেরদৌসী প্রিয়ভাষিণীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মৃত গাছের গোড়া থেকে ভাস্কর্য তৈরি করে ফেরদৌসী প্রিয়ভাষিণী এ শিল্পে নতুনত্ব এনেছেন। তিনি নিজে মুক্তিযুদ্ধ করেছেন এবং আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে গেছেন। এটা তরুণ প্রজন্মের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তার মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।’

এর আগে, মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হয়েছে। বুধবার (৮মার্চ) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এই সম্মান দেওয়া হয়। সকাল ১১টা ১০ মিনিটে গার্ড অফ অনার দেওয়া শুরু হয়।

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে (৬ মার্চ) রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরদৌসী প্রিয়ভাষিণী মারা যান। ফেরদৌসী প্রিয়ভাষিণী কিডনি, ফুসফুসসহ কয়েকটি জটিল রোগে ভুগছিলেন। সর্বশেষ তিনি হৃদরোগে আক্রান্ত হন। ২৩ ফেব্রুয়ারি তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। এর আগে তিনি দুবার এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিয়ভাষিণী তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত: কাদের

আপডেট সময় ০৩:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মার্চ ২০১৮