ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

অপরাধ ‘গুরুতর’, রাবিনার বিরুদ্ধে এফআইআর

আকাশ বিনোদন ডেস্ক: 

সময়ের সাড়া জাগানো নায়িকা রাবিনা ট্যান্ডন। অভিনয়ে একেবারেই দেখা যায় না নব্বাইয়ের দশকের এই হট সেনসেশনকে। মাঝে মাঝে বিভিন্ন শো এবং টেলিভিশন বিজ্ঞাপনে পর্দায় হাজির হন তিনি। কিন্তু সেই বিজ্ঞাপনে কাজ করতে গিয়েই সম্প্রতি আইনি প্যাঁচে জড়িয়ে পড়েছেন রাবিনা।

ভারতীয় মিডিয়ার খবর, রাবিনার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে ভারতের লিঙ্গরাজ মন্দির কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, মন্দিরের ভেতরের ‘নো ক্যামেরা’ জোন-এ রাবিনা বিজ্ঞাপনের শুটিং করেছেন। ১১ শতকে তৈরি হয়েছিল এই শিবমন্দির।

গত রবিবার লিঙ্গরাজ মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী রাবিনা। সেখানে একটি বিজ্ঞাপনের অংশ হিসেবে একজনকে বিউটি টিপস দিচ্ছিলেন তিনি। সেই ঘটনা এক ব্যক্তি মোবাইলে ভিডিও করে নেন। ছেড়ে দেন ইন্টারনেটে। মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।

মন্দির প্রশাসনের দায়িত্বে থাকা রাজীব লোচন পারিডা নামের একজনের ভাষ্যমতে, ‘মন্দির প্রশাসনের তরফ থেকে লিঙ্গরাজ থানায় রাবিনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মন্দিরের ভেতরে শুধু সেখানকার কর্মীরাই মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারেন। এই ঘটনায় ভক্তদের মনেও আঘাত লেগেছে।’

অন্যদিকে, ভুবেনেশ্বরের ডিসিপি সত্যব্রত ভাই জানিয়েছেন, ‘সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে’ তবে শুধু মন্দির কর্তৃপক্ষই নয়, ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকেও এই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে খবরে প্রকাশ পেয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

অপরাধ ‘গুরুতর’, রাবিনার বিরুদ্ধে এফআইআর

আপডেট সময় ১১:০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮