ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক সাবেক আইজিপি বেনজীরকে দেশে এনে শাস্তি দেয়াই হবে প্রকৃত অর্জন : শফিকুর রহমান অবহেলায় অনেক স্কুলের অবকাঠামোর বেহাল দশা: জুবাইদা রহমান শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক সৃজনশীল ও কর্মমুখী করাই প্রধানমন্ত্রীর লক্ষ্য:মাহদী আমিন লেবাননে ইসরাইলি হামলা কোনোভাবেই উচিত হয়নি: ট্রাম্প সড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ, গ্রেফতার ৩ ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়: আরাগচি সংসদে মনিরুল হক চৌধুরী, নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী

খালেদার সঙ্গে সাক্ষাতে কারাগারে ফখরুলসহ আট নেতা

অাকাশ জাতীয় ডেস্ক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ঢাকার পুরনো কারাগারে বন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন বিএনপির আট জন জ্যেষ্ঠ নেতা।

বুধবার বিকাল তিনটায় নাজিমউদ্দিন রোডের কারাগারে ঢোকেন তারা।

বিএনপি প্রধানের সঙ্গে যারা দেখা করতে গেছেন তারা হলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, জমির উদ্দিন সরকার, আবদুল মঈন খান, মির্জা আব্বাস, আমির খসরু মাকহমুদ চৌধুরী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

১৯৯১ সালে এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখেরও কিছু বেশি টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় খালেদা জিয়া এখন কারাগারে বন্দী। গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড এবং দুই কোটি ১০ লাখ টারা জরিমানার আদেশ দেন।

এক মাস ধরে কারাগারে বন্দী খালেদা জিয়া উচ্চ আদালতে আপিল করেছেন দণ্ডের বিরুদ্ধে। পাশাপাশি তাকে জামিনে বের করে আনার চেষ্টা করছে বিএনপি নেতারা।

খালেদা জিয়া বন্দী হওয়ার পর থেকে বিএনপি নেতারা নিজেরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে দল চালাচ্ছেন। পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানও যুক্তরাজ্য থেকে নির্দেশনা দিচ্ছেন।

আজকের এই বৈঠকে বিএনপি নেতারা খালেদা জিয়ার মামলা নিয়ে আলোচনার পাশাপাশি দলের বিষয়ে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

খালেদার সঙ্গে সাক্ষাতে কারাগারে ফখরুলসহ আট নেতা

আপডেট সময় ০৪:০১:৫০ অপরাহ্ন, বুধবার, ৭ মার্চ ২০১৮