ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মৃত সন্তানকে মায়ের গর্ভে ঢোকালেন চিকিৎসক, হাসপাতালে আগুন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ত্রোপচারের সময় মৃত্যু হয় নবজাতকের। পরিস্থিতি বেগতিক দেখে মৃত সন্তানকে ফের প্রসূতির পেটের মধ্যে ঢুকিয়ে অন্যত্র রেফার করেন চিকিৎসকরা। ফলে প্রসূতিরও মৃত্যু হয়। চাঞ্চল্যকর এমন ঘটনা ঘটেছে ভারতের মুর্শিদাবাদের রেজিনগরে। বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ায় অভিযুক্ত নার্সিং হোমে তাণ্ডব ভাঙচুর চালায় ক্ষুব্ধ জনতা। খবর এবেলাডটইনের।

মৃত ওই প্রসূতির নাম জুলেখা বিবি(২৭)। সোমবার সকালে তাকে রেজিনগরের এইচএমএম নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে জুলেখা বিবির সন্তান জন্ম দেয়ার কথা ছিল।

মৃতার পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের সময়ই সদ্যোজাতের মৃত্যু হয়। এর পরেই মৃত শিশুটিকে জুলেখা বিবির পেটের মধ্যে ঢুকিয়ে দেন চিকিৎসক। ওই অবস্থাতেই জুলেখা বিবিকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করে দেওয়া হয়। সেখানে নিয়ে গেলে মা এবং সন্তান, দুজনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এ খবর ছড়িয়ে পড়লে নার্সিং হোমে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন রোগীর পরিবারের লোকজন। নার্সিং হোমের মালিকের মোটরবাইকেও আগুন লাগিয়ে দেয়া হয়। এরপর জাতীয় সড়ক অবরোধ করে ক্ষিপ্ত জনতা।

পরে পুলিশ গিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। মৃতের পরিবারের পক্ষ থেকে নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে রেজিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মৃত সন্তানকে মায়ের গর্ভে ঢোকালেন চিকিৎসক, হাসপাতালে আগুন

আপডেট সময় ১০:১৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮