ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোহলি আমাকে ইমরান খানকে মনে করিয়ে দেয়: শাস্ত্রী

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাট হাতে ক্রিকেট বিশ্ব শাসন করছেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবেও সফল তিনি। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলকে। তার অসাধারণ নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষেই প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে ভারত।

অধিনায়কের এমন লড়াকু মানসিকতায় ভীষণ মুগ্ধ রবি শাস্ত্রী। এতটাই বিমুগ্ধ যে, পাকিস্তানের কিংবদন্তি অধিনায়ক ইমরান খানের নেতৃত্বগুণের সঙ্গে তার তুলনা করলেন ভারতীয় কোচ।

১৯৯২ সালে ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেন ইমরান খান। তার অসামান্য নেতৃত্বগুণে সেবার বিশ্বকাপ জেতে নন-ফেবারিট দলটি। যা পাকিস্তানের প্রথম ও শেষ ওয়ানডে শিরোপা হয়ে রয়েছে।

শাস্ত্রী মনে করেন, কোহলিও সেরকম দৃষ্টান্ত স্থাপন করবেন। তা কেবল সময়ের ব্যাপার।

তিনি বলেন, এখনও বিরাট শিখছে। সে এখনও তরুণ। তবে এরই মধ্যে অধিনায়ক হিসেবে নিজের মেধা-যোগ্যতার প্রস্ফুটন ঘটিয়েছে। ও আমাকে ইমরান খানকে স্মরণ করিয়ে দেয়। তার মধ্যে প্রচুর নেতৃত্বগুণ আছে। যা নেতা হিসেবে খান সাহেবের মধ্যে ছিল। এসব সত্যিই চমৎকার।

শাস্ত্রী বলেন, প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করা, প্রতিযোগিতা করা, যেকোনো পরিস্থিতিতে লড়াই করার মানসিকতা ইমরান খানের ছিল। নিজের এ মানসিকতা দলের অন্যদের ওপর ছড়িয়ে দিতেন। সতীর্থদের কাছ থেকে সেরাটা বের করে আনতেন। এসব করতে দারুণ পারদর্শী কোহলিও। একদিন সেও বিশ্ব জয় করবে, সর্বজয়ী অধিনায়ক হবে।

দক্ষিণ আফ্রিকা সফরে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন বিরাট। চার সেঞ্চুরিতে টেস্ট ও ওয়ানডে সিরিজ মিলে করেছেন ৮৭১ রান। রেকর্ড মাস্টারের এ অর্জনকে অবিশ্বাস্য অর্জন বলে অভিহিত করেছেন শাস্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোহলি আমাকে ইমরান খানকে মনে করিয়ে দেয়: শাস্ত্রী

আপডেট সময় ০৫:১৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮