ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিলেটে সংঘর্ষে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের দক্ষিণ সুরমায় তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতিসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বরইকান্দি এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌছ মিয়া ও কোম্পানীগঞ্জের তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ আলফু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি ও বরইকান্দি এলাকার জমসেদ মিয়ার ছেলে মাসুক মিয়া এবং একই এলাকার শফিক মিয়ার ছেলে বাবুল মিয়া।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, সোমবার রাতে সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানো নিয়ে আলফু মিয়ার ছেলের সঙ্গে গৌছ মিয়ার ছেলের কথা কাটাকাটি হয়। এ নিয়ে রাতেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সকালে উভয়পক্ষ অস্ত্রশস্ত্র নিয়ে সংষর্ষে জড়ায়। এতে ২২ জনের মতো আহত হয়।

আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুক মিয়া ও বাবুল মিয়া মারা যান।

আহতদের মধ্যে সুজেল আহমদ রুহেল মিয়া, সলিমুদ্দিন, তৈয়ব আলী, আবুল কাহের, নাজিম উদ্দিন, আহমদ হোসেন, তাজুল ইসলাম, ইলিয়াস ও দুলাল আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসমানী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আব্দুল মান্নান জানান, নিহতদের শরীরে গুলির চিহ্ন রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিলেটে সংঘর্ষে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ নিহত ২

আপডেট সময় ০২:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮