ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

অস্কারের আসরে শ্রীদেবীকে শ্রদ্ধা

আকাশ বিনোদন ডেস্ক: 

৯০তম অস্কারের আসরে শ্রদ্ধা জানানো হল সদ্য প্রয়াত কিংবদন্তী ভারতীয় নায়িকা শ্রীদেবীকে। বলিউডের প্রথম সুপারস্টার এ অভিনেত্রীর পাশাপাশি গোটা হলিউড এদিন শ্রদ্ধা জানায় ভারতের আরেক কিংবদন্তী অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা শশী কাপুরকেও।

সোমবার ভোরে আমেরিকার লস এঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯০তম অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড অনুষ্ঠান উপলক্ষ্যে বসেছিল চাঁদের হাট। রেড কার্পেট থেকে মূল মঞ্চ- একে একে ঝড় তোলেন হলিউডের তাবড় অভিনয়শিল্পীরা।

অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডস-এর এবারের অনুষ্ঠানে স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাজ্ঞাপন বিভাগে বলিউডের দুই প্রয়াত কিংবদন্তী অভিনয়শিল্পী শ্রীদেবী ও শশী কাপুরকে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া শ্রদ্ধা জানানো হয় জেমস বন্ড স্টার, রজার মুর, মেরি গোল্ডবার্গ, জোহানসন, জন হার্ড ও স্যাম শেফার্ড-এর মতো অভিনেতা-অভিনেত্রীদেরও।

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের জুমেইরা এমিরেটস হোটেলের ২২০১ নম্বর কক্ষের বাথটাবের পানিতে দম আটকে মারা যান নায়িকা শ্রীদেবী। মৃত্যু নিয়ে চলে নানা নাটকীয়তা। পরে ২৭ ফেব্রুয়ারি ভারতে আসে শ্রীদেবীর লাশ। ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মুম্বাইয়ের ভিলে পার্লের সেবাসমাজ শ্মশানে সম্পন্ন হয় তার শেষকৃত্য। ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। অন্যদিকে, শশী কাপুর মারা যান ২০১৭ সালের ৪ ডিসেম্বর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

অস্কারের আসরে শ্রীদেবীকে শ্রদ্ধা

আপডেট সময় ১১:২৪:৪২ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮