ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সানির পরিবারে নতুন অতিথি

আকাশ বিনোদন ডেস্ক: 

গত বছর নিশা কর ওয়েবারকে দত্তক নিয়েছিলেন সাবেক পর্নস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। এবার পরিবারে আরো দুই নতুন সদস্যের আগমনের কথা জানালেন তারা।

৫ মার্চ ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে সানি লিখেছেন, সৃষ্টিকর্তার পরিকল্পনা! ২০১৭ সালের ২১ জুন ওয়েবার ও আমি জানতে পারি খুব অল্প সময়ের মধ্যে আমরা তিন সন্তানের মা-বাবা হতে যাচ্ছি। আমরা একটি পরিবার গঠনের পরিকল্পনা করেছিলাম এবং অনেক বছর পর অ্যাশার সিং ওয়েবার, নোয়াহ সিং ওয়েবার এবং নিশা কর ওয়েবারকে নিয়ে আমাদের পরিবার পরিপূর্ণ হলো।

আমাদের ছেলেরা কয়েক সপ্তাহ আগে জন্ম নিয়েছে কিন্তু আমার হৃদয়ে ও চোখে অনেক বছর আগে থেকেই রয়েছে। সৃষ্টিকর্তা আমাদের জন্য বিশেষ কিছুর পরিকল্পনা করেছিলেন এবং বড় একটি পরিবার দিয়েছেন। আমরা এখন তিন সন্তানের গর্বিত মা-বাবা। সবাইকে সারপ্রাইজ!

গত বছর জুলাইয়ে মেয়ে নিশাকে দত্তক নেন সানি-ওয়েবার। এবার তারা দত্তক নাকি সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন তা স্পষ্ট নয়। তবে নিশাকে দত্তক নেয়ার সময় সানি জানিয়েছিলেন, সন্তান নিজের হোক অথবা দত্তক নেয়া এটি তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়।

এ অভিনেত্রী বলেছিলেন, ‘আমি অন্যদের বিষয়ে বলতে পারব না, কিন্তু আমাদের ক্ষেত্রে এক মুহূর্তের জন্যও মনে হয় না এটা আমাদের সন্তান নয়। আমাদের কাছে পরিবার শুরু করাই একটি বিষয় ছিল। আর ব্যস্ত সিডিউলের কারণে গর্ভধারণ করে সন্তান নেয়া সম্ভব নয়। তাই আমরা সন্তান দত্তক নেয়ার কথা ভেবেছিলাম।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সানির পরিবারে নতুন অতিথি

আপডেট সময় ০৭:০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ মার্চ ২০১৮