ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কায়রোর প্রথম নারী বাসচালক, ভিডিও সহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কায়রো শহরের প্রথম নারী বাসচালক ওম আব্দুল্লাহ। পর্দা প্রথা রক্ষা করেই মিশরের রাজধানীতে গণপরিবহন চালানোর পেশা বেছে নিয়েছেন ওম। গত বছরের শেষের দিকে তার স্বামীর মৃত্যুর পর বেঁচে থাকার তাগিদে তিনি এ পেশায় যুক্ত হন।

এমন পেশায় আসার কারণ সম্পর্কে বিবিসিকে ওম আব্দুল্লাহ বলেন, ‘আমি চেয়েছিলাম আয়ের পথ খুঁজে পেতে যার মাধ্যমে ছেলেমেয়েদের বড় করে তুলতে পারবো। তারপর আমি গাড়ি চালানোর সিদ্ধান্ত নিই।’

তিনি বলেন, ‘গাড়ি চালানো একটি ভালো পেশা এবং আমি এটাকে ভালোবাসি।’ এ পেশায় আসার আগে তিনি কখনো মিনিবাস চালাননি বলেও জানান ওম।

তিনি বলেন, ‘আমি কর্তৃপক্ষকে বললাম আমি শিখতে চাই। শিখলে কোনও কিছুই কঠিন নয়।’

মিশরে চলাচলের জন্য সাধারণ জনগণের অন্যতম একটি মাধ্যম হলো বাস। ফাতেমাকে যে কোম্পানি গাড়ি চালানোর অনুমতি দিয়েছে তার প্রতিষ্ঠাতা হলেন ফাতেমা এবং তার স্বামী সাঈদ।

ফাতেমা ওমের বিষয়ে বলেন, তিনি কয়েকবার আমাদের এখানে কাজের জন্য এসেছেন। কি করতে চান জানতে চাইলে তিনি বাস চালাতে চান বলে জানান।

এ পেশার শুরুতে ওমের পুরুষ সহকর্মীরা তাকে মেনে নিতে পারতো না বলেও জানান ফাতেমা। তবে এখন তার পুরুষ সহকর্মীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে।

ওম আব্দুল্লাহ মনে করেন, তাকে অনুসরণ করে আরও অনেক নারী এ পেশায় যুক্ত হবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কায়রোর প্রথম নারী বাসচালক, ভিডিও সহ

আপডেট সময় ০৫:৩৭:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮