ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

মার্কিন মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের কথা নিশ্চিত করল তেহরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গতমাসে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত হওয়া বার্ষিক নিরাপত্তা সম্মেলনের সময় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সাক্ষাতের খবর নিশ্চিত করেছে তেহরান। এছাড়া সে সময় সাবেক মার্কিন জ্বালানি মন্ত্রী আর্নেস্ট মোনিজের সঙ্গেও সাক্ষাৎ করেন জারিফ।

ইরান বলেছে,সর্বোচ্চ জাতীয় স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর ও বহুপাক্ষিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। পার্সটুডের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

জাওয়াদ জারিফ ৫৪তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গত ১৮ ফেব্রুয়ারি জার্মানি সফরে যান। ওই সফরে তিনি নিরাপত্তা সম্মেলনে বক্তব্য রাখার পাশাপাশি বেশ কিছু দেশের বর্তমান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে জারিফ ও কেরির মধ্যে বৈঠকের কথা নিশ্চিত করে বলেছেন, ইরানের জাতীয় স্বার্থে জারিফ সবসময়ই এ ধরনের বৈঠক করেন এবং এটি নতুন কোনো বিষয় নয়।

২০১৫ সালের জুলাই মাসে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরের অনুষ্ঠানে সাবেক ওই দুই মার্কিন মন্ত্রী উপস্থিত ছিলেন এবং তারা এই সমঝোতার ব্যাপারে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির ঘোর বিরোধী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন মন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের কথা নিশ্চিত করল তেহরান

আপডেট সময় ১২:২৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮