ঢাকা ১০:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

শঙ্কামুক্ত অধ্যাপক জাফর ইকবাল

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবাল এখন শঙ্কামুক্ত।

রোববার সকালে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর-আইএসপিআর। বেলা ১১টায় সামরিক হাসপাতালে গণমাধ্যমকে বিস্তারিত জানাবে আইএসপিআর। খবর ইউএনবির।

শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন ড. জাফর ইকবাল। তাকে পেছন দিক থেকে মাথায় ছুরিকাঘাত করে অজ্ঞাত এক যুবক। পরে ওই যুবককে ধরে গণপিটুনি দেয় শিক্ষার্থীরা।

হামলাকারীর পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম স্বপন।

তিনি জানান, জনতার হাতে আটক হামলাকারীর নাম ফয়জুর রহমান। সে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কালিয়ার কাপন গ্রামের আতিকুল ইসলামের ছেলে।

ফয়জুর বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুমারগাঁও বাসস্ট্যান্ডের কাছে শেখপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতো বলে জানান ওসি। তদন্তের স্বার্থে এর বেশি তথ্য দিতে চাননি তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

শঙ্কামুক্ত অধ্যাপক জাফর ইকবাল

আপডেট সময় ১১:০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮