ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

আফরিন অভিযানে তুরস্কের ৪১ সেনা নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার আফরিন অঞ্চলে তুরস্কের চলমান সামরিক অভিযানে এ পর্যন্ত ৪১ জন সেনা নিহত হয়েছেন। গত ২০ জানুয়ারি থেকে সিরিয়া উত্তর-পশ্চিমাঞ্চলীয় আফরিন এলাকায় তুর্কি বাহিনী অভিযান চালাচ্ছে।

এ সম্পর্কে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন চানিক্লি ইস্তাম্বুলের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেয়ার সময় বলেন, ৯৫টি গ্রাম এ পর্যন্ত তুর্কি সেনাদের দখলে এসেছে। কথিত ফ্রি সিরিয়ান আর্মির ১১৬ সদস্য নিহত হয়েছেন। সিরিয়া সংকট শুরুর পর থেকেই ফ্রি সিরিয়ান আর্মিকে তুর্কি সরকার মদদ দিয়ে আসছে এবং এ গোষ্ঠীকে তুরস্ক ও তার আঞ্চলিক এবং পশ্চিমা মিত্ররা মধ্যপন্থী গেরিলা হিসেবে প্রচার করে আসছে।

তুরস্ক বলে আসছে- মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি’র বিরুদ্ধে হামলা চালাচ্ছে তারা। এ গোষ্ঠী তুরস্কের ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।

কিন্তু দামেস্ক সরকার বলছে, বিনা অনুমতিতে আফরিনে অভিযান চালিয়ে তুর্কি সরকার সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। গত কয়েকদিন আগে সিরিয়ার সরকার আফরিনে নিজের অনুগত যোদ্ধা পাঠিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

আফরিন অভিযানে তুরস্কের ৪১ সেনা নিহত

আপডেট সময় ০১:১৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮