ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

জাফর ইকবালের ওপর হামলা চক্রান্ত: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক জাফর ইকবালের ওপর সন্ত্রাসী হামলার পেছনে ষড়যন্ত্র দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই ঘটনায় নিন্দা জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল এই নিন্দা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা মনে করি, এটা আরেকটা চক্রান্ত। যারা দেশে এই ধরনের ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এটা তাদেরই চক্রান্ত।’

বিএনপি মহাসচিব বলেন, ‘তার (অধ্যাপক জাফর ইকবাল) ওপর হামলার ঘটনায় আমরা তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি। আমরা কখনোই এই ধরনের সন্ত্রাসের পক্ষে নই।’

শনিবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ড. জাফর ইকবালকে ছুরিকাঘাত করে এক যুবক। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হামলাকারী যুবককে ধরে গণধোলাই দিয়েছে শিক্ষার্থীরা। তবে ওই যুবকের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

জাফর ইকবালের ওপর হামলা চক্রান্ত: ফখরুল

আপডেট সময় ১২:১৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ মার্চ ২০১৮