ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্মার্টফোনের চার্জ বেশি টিকবে যে কৌশলে

আকাশ আইসিটি ডেস্ক: 

বর্তমান সময়ের স্মার্টফোনগুলোতে ফিচার জনিত কারণে চার্জ কম থাকে। স্মার্টফোন ব্যবহারকারীরা ফোন কেনার সময় অন্য ফিচারগুলোর সঙ্গে ব্যাটারিতে কী পরিমাণ চার্জ থাকে তাও যাচাই করেন। স্মার্টফোনে চার্জ একটু বেশি থাকলে ব্যবহারকারীরা বেশ উপকৃত হবেন।

চার্জজনিত কারণেই হাজারো সুবিধা থাকলেও স্মার্টফোন নিয়ে মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয় ব্যবহারকারীদের। তবে একটু কৌশলী হলে অনেক সময় এ ঝামেলা এড়ানো সম্ভব।

স্মার্টফোনের চার্জ অধিক সময় ধরে রাখার কিছু কৌশল হলো আপনার স্মার্টফোনটির ডিসপ্লের আলো সব সময় কমিয়ে রাখতে চেষ্টা করুন। অতিরিক্ত উজ্জ্বলতা অধিক পরিমাণের ব্যাটারি খরচ করে। প্রয়োজন ব্যতীত ওয়ারলেস সংযোগ বন্ধ রাখুন। ই-মেইল ও সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব ধরনের নোটিফিকেশন বন্ধ রাখুন।

মোবাইলে কল ও টেক্সট গ্রহণ করা যায় এমন অবস্থায় রেখে সব সময় লক করে রাখুন। স্মার্টফোনের ব্যাটারির চার্জ সবচেয়ে বেশি ক্ষয় হয় যখন ভিডিও দেখা হয়, তাই বাইরে থাকলে ভিডিও যত কম দেখা যায় ততই ভালো।

মনে রাখবেন অনেকগুলো কাজ একসঙ্গে করলে চার্জ বেশি প্রয়োজন হয়। এটি ব্যাটারির লাইফের জন্যও ক্ষতিকর। তাই এ বিষয়ে সতর্ক থাকুন। প্রয়োজনের বাইরে অ্যাপস ডাউনলোড করবেন না। আর এমন কিছু অ্যাপস আছে যেগুলো অন্য অ্যাপস থেকে বেশ চার্জ ব্যয় করে, সেগুলো শনাক্ত করে সম্ভব হলে বন্ধ করে রাখুন।

এছাড়াও প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করা শেষ হলে সেটি বন্ধ করা হয়েছে কি না তা নিশ্চিত করুন। মনে রাখবেন যত বেশি অপশন চালু থাকবে তত বেশি চার্জ খরচ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্মার্টফোনের চার্জ বেশি টিকবে যে কৌশলে

আপডেট সময় ১১:৫১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮