ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুলিশের ভূমিকায় ঐশ্বরিয়া

আকাশ বিনোদন ডেস্ক: 

কাজের বিষয়ে খুঁতখুতে স্বভাবের ঐশ্বরিয়া— এমন অভিযোগ বলিউডের অনেকের। কিন্তু শেষমেশ তার নির্বাচিত ছবি, চরিত্র প্রাণবন্ত করে ফুটিয়ে তোলা দেখে এ কথাও স্বীকার করেন, খুঁতখুঁতে বলেই অ্যাশের কাজ এত প্রশংসিত।

চরিত্র উপস্থাপনা নিয়ে আরও একবার নির্মাতা শৈলেশ আর সিংয়ের সঙ্গে কয়েকবার বৈঠক করেছেন তিনি। নাম চূড়ান্ত না হওয়া এ নির্মাতার ছবিতে অভিনয় করবেন ঐশ্বরিয়া।

কিন্তু তার শর্ত পরিচালককে তার চরিত্র ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে হবে। তাহলেই পুলিশের ভূমিকায় ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। নির্মাতা শৈলেশ সে শর্ত মেনেও নিয়েছেন। যেজন্য অ্যাশের চরিত্রে কতটা ভিন্নতা আনা যায়, তা নিয়ে নিয়মিত বৈঠকে বসছেন।

বৈঠকের আরেকটি কারণ এ ছবিতে ঐশ্বরিয়ার বিপরীতে থাকছেন অভিষেক বচ্চন। আট বছর পর আবারও পর্দায় জুটি হচ্ছেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পুলিশের ভূমিকায় ঐশ্বরিয়া

আপডেট সময় ১০:১২:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮