ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

মিসর, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান শিগগিরই মিসর সফরে যাবেন। মিসর সফর শেষে তিনি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর করবেন। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর পার্সটুডের।

বিবৃতিতে জানানো হয়েছে, সৌদি যুবরাজ রোববার মিসর পৌঁছবেন। সেখানে তিনি তিন দিন অবস্থান করবেন। এরপর তিনি ৭ মার্চ যুক্তরাজ্যে এবং ৯ মার্চ যুক্তরাষ্ট্রে যাবেন।

উল্লেখ্য, মিসর হচ্ছে সৌদি আরবের আঞ্চলিক ঘনিষ্ঠ মিত্র। মিসরের ইখওয়ানুল মুসলিমিনের মনোনীত ও দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ২০১৩ সালে ক্ষমতাচ্যুত করে সিসি ক্ষমতা গ্রহণ করে। সিসির ক্ষমতা গ্রহণে সৌদি আরব সর্বাত্মক সহযোগিতা করে। এরপর থেকে সৌদি আরব ও মিসরের মধ্যে সম্পর্ক আরো জোরদার হয়েছে।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব প্রতিবেশী ইয়েমেনে যে সামরিক আগ্রাসন চালাচ্ছে মিসর সে আগ্রাসনের গুরুত্বপূর্ণ অংশীদার। এছাড়া আরেক প্রতিবেশী কাতারের ওপর সৌদি আরব যে সর্বাত্মক অবরোধ করেছে তাতেও রিয়াদের সঙ্গে রয়েছে কায়রো। বিনিময়ে সৌদি আরব মিসরের শাসককে নানা আর্থিক সুবিধা দিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

মিসর, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ

আপডেট সময় ০৭:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮