ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

৩৮তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষার ফল প্রকাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

পরীক্ষা গ্রহণের দু’মাসের মাথায় প্রকাশ করা হয়েছে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল। এতে ১৬ হাজার ২৮৬ জন প্রার্থীকে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষার জন্য যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

ফলাফল সরকারি কর্মকমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে। এছাড়া টেলিটক মোবাইল ফোন থেকে এসএমএস করে ফল জানা যাচ্ছে।

এসএমএসে ফল জানতে PSC লিখে স্পেস দিয়ে 38 লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

গত বছরের ২৯ ডিসেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন অংশ নেন। সেই হিসাবে মোট প্রার্থীর মাত্র ৫ দশমিক ৬ শতাংশ প্রার্থী সুযোগ পেল।

এরআগে এই বিসিএসের সার্কুলার জারির পর পৌণে ৪ লাখ প্রার্থী আবেদন করে। তবে তাদের মধ্যে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০জন প্রার্থী পরীক্ষার জন্য বিবেচিত হয়েছিল।

lএই বিসিএসের মাধ্যমে সরকারি ক্যাডার সার্ভিসের চাকরিতে ২ হাজার ২৪ জন কর্মকর্তা নিয়োগ করা হবে। এরমধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারের ১০০টিসহ সাধারণ ক্যাডারে মোট ৫২০টি পদ পূরণ করা হবে।

এছাড়া কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে ৯৫৫টি পদ আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

৩৮তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষার ফল প্রকাশ

আপডেট সময় ১২:২২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মার্চ ২০১৮