ঢাকা ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার বন্ধে ইসিকে বিএনপির চিঠি

অাকাশ জাতীয় ডেস্ক:

তফসিল ঘোষণার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধে নির্বাচন কমিশনকে (ইসি) ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে ইসিতে পাঠানো বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা একটি চিঠিতে এ কথা বলা হয়েছে।

চিঠির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচার-প্রচারণা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দেওয়া হয়েছে। এ ছাড়া আলাদা একটি চিঠিতে কমিশনের চাওয়া দলীয় কিছু তথ্যও দেওয়া হয়েছে।

মুনির হোসেন গণমাধ্যমকে বলেন, বিকেলে তিনি বিএনপির মহাসচিবের সই করা চিঠি ইসিতে পৌঁছে দিয়েছেন। একটি চিঠিতে ইসিকে বিএনপির দলীয় কিছু তথ্য দেওয়া হয়েছে। অপরটিতে তফসিল ঘোষণার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধে উদ্যোগ নিতে এবং বিষয়টি ইসিকে অবহিত করে লেখা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় টাকা খরচ করে প্রচার-প্রচারণা করছেন। তফসিল ঘোষণার আগে এ ধরনের নির্বাচনী প্রচার চালান আচরণবিধি ও আইনের লঙ্ঘন। প্রধানমন্ত্রীর এই প্রচারণা বন্ধে ইসিকে আহ্বান জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকার প্রধানের এ ধরনের কর্মসূচিতে অংশ নেওয়া সবার জন্য সমান সুযোগ সৃষ্টির পরিপন্থী পাশাপাশি তা আইনেরও লঙ্ঘন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচার বন্ধে ইসিকে বিএনপির চিঠি

আপডেট সময় ০২:৪২:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮