ঢাকা ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু

বাইকচালকদের জন্য এসি হেলমেট

আকাশ আইসিটি ডেস্ক:

দুর্ঘটনা থেকে রক্ষা পেতে সাধারণত হেলমেট ব্যবহার করা হয়। কিন্তু শুধু মাথা বাঁচানো নয়, এবার হেলমেটের সাহায্যে গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে।

শুনতে অবাক লাগলেও ভারতের হায়দরাবাদের ২২ বছর বয়সী তিন যুবক এ হেলমেট তৈরি করছেন। যে হেলমেট মাথায় পরলে গরমকালে মিলবে ঠাণ্ডা হাওয়া। আর শীতকালে পাওয়া যাবে গরম হাওয়া। পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওই তিন যুবকের নাম কৌস্তভ কৌন্দিনইয়া, শ্রীকান্ত কোম্মুলা ও আনন্দ কুমার।

২০১৬ সালে বাচুপল্লীর ভিএনআর ভিগানা জ্যোতি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি এ তিনজন পাস করেছিলেন। এর পরই তারা এসি হেলমেট তৈরিতে মন দেন।

ইতিমধ্যে ইন্ডাস্ট্রিয়াল এসি হেলমেট তারা তৈরি করেও ফেলেছেন। এখন তাদের লক্ষ্য বাইকচালকদের জন্য সে রকমই একটি হেলমেট তৈরি করা।

ভারতীয় নৌবাহিনী ও টাটা মোটরস এই ইন্ডাস্ট্রিয়াল হেলমেট কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

কৌস্তভ কৌন্দিনইয়া জানিয়েছেন, খুব শিগগিরই হেলমেট তৈরির কাজ শুরু হতে চলেছে। প্রতি মাসে প্রায় এক হাজার হেলমেট তৈরি করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ

বাইকচালকদের জন্য এসি হেলমেট

আপডেট সময় ০২:০২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮