ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিতীয় হ্যাটট্রিক শরীফের

আকাশ স্পোর্টস ডেস্ক:

ভোররাতে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৩ ওভারে। তখনই ধারণা করা হচ্ছিল- গাজী গ্রুপ ও লিজেন্ডস অব রূপগঞ্জের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। তা প্রতীয়মাণ হল মোহাম্মদ শরীফের বোলিংয়ে। লিস্ট ‘এ’-তে অসাধারণ বোলিংয়ে হ্যাটট্রিক করেছেন তিনি। শুধু তাই নয়, করলেন ক্যারিয়ারসেরা বোলিং। তার দাপুটে বোলিংয়ের সুবাদে টান টান উত্তেজনার ম্যাচে ৫ উইকেটে জিতেছে রূপগঞ্জ।

বিকেএসপিতে টস জিতে গাজী গ্রুপকে ব্যাটিংয়ে পাঠায় লিজেন্ডস অব রূপগঞ্জ।৩২ ওভারে গাজীর স্কোর দাঁড়ায়১৮৬/৭। আসল নাটকটা জমে শেষ ওভারেই। ৩৩তম ওভারের প্রথম বলে চার মেরে শরীফকে স্বাগত জানান রাজিবুল ইসলাম। এতে ২০০ পেরোনোর স্বপ্ন দেখে গাজী। তবে দ্বিতীয় বলে রাজীবকে ফিরিয়ে প্রতিশোধ নেন শরীফ। এতেই ক্ষ্যান্ত হননি তিনি। পরের দুই বলে নাদিফ চৌধুরী ও রুহেল আহমেদকে তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এ পেসার। এ নিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’তে দ্বিতীয় হ্যাটট্রিকের কীর্তি গড়লেন শরীফ। সেই সঙ্গে গাজীকে ১৯০ রানে বেঁধে দেন জাতীয় দলের সাবেক এ ডানহাতি পেসার।

এদিন শরীফের বোলিং ফিগার ৬.৪-০-৩৩-৬। লিস্ট ‘এ’ক্যারিয়ারে এটি তার সেরা বোলিং। এর আগে ২০১৬ সালে গাজী গ্রুপের হয়েলিস্ট ‘এ’তে প্রথম হ্যাটট্রিক করেন তিনি।

জবাবে ৫ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে রূপগঞ্জ। ৬১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন পারভেজ রাসুল। তবে রেকর্ডগড়া বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে শরীফের হাতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিতীয় হ্যাটট্রিক শরীফের

আপডেট সময় ১১:৪৬:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮