ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

উন্নয়নের বিমানকে গ্রাউন্ডেড করতে চায় বিষবৃক্ষ-তেঁতুলতত্ত্ববাদীরা: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়নের বিমানকে শেখ হাসিনা অনেক কষ্টে ‘টেক অফ’ করিয়েছেন। আর রাজনীতির বিষবৃক্ষ-তেঁতুলতত্ত্ববাদীরা সে বিমানকে ‘গ্রাউন্ডেড’ করতে চায়। ৯৩ দিনের আগুনযুদ্ধ দেখে জাতি তা বুঝেছে। সে কারণেই তেঁতুলতত্ত্বের অনুসারী আর বিষবৃক্ষ রাজনীতিতে থাকবে কি-না, সে সিদ্ধান্ত নিতে হবে।’

সোমবার বিকেলে ঢাকার উত্তরা ক্লাবে উত্তরা ইউনিভার্সিটির ফ্যাশন এন্ড টেকনোলজি বিভাগ আয়োজিত ফ্যাশন শো’তে প্রধান অতিথির বক্তৃব্য তথ্যমন্ত্রী এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আজিজুর রহমানের সভাপতিত্বে এ বি তাজুল ইসলাম এমপি, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘সব কথার শেষ কথা, শান্তি-স্থিতিশীলতা না থাকলে উন্নয়নের সব চেষ্টা ভেস্তে যাবে, জঙ্গীবাদের নালা দিয়ে সব চেষ্টা ভেসে যাবে। বাংলাদেশের উন্নয়নের বিমানের চালকের আসন যেনো পাকিস্তানপন্থী রাজনীতির ধারকদের হাতে না যায়।’

‘জঙ্গিবাদ ও তাদের পৃষ্ঠপোষকেরা জাতীয় বিকাশের পথে প্রধান বাধা’ উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘ফ্যাশন, পোশাক, রুচি, সংস্কৃতি ও সভ্যতার বহিঃপ্রকাশ। ফ্যাশন শো`র প্রতি নেতিবাচক ধারণা কমাতে হবে। ফ্যাশন প্রতিযোগিতা ও শো`র মাধ্যমে সৃজনশীল প্রতিভার বিকাশের সুযোগ দিতে হবে। ফ্যাশন শো বেলেল্লাপনা নয়। আমাদের সরকার তেঁতুল-হুজুরদের আবদার মেনে নেয়নি। ফ্যাশন জগতে আমাদের দেশ বিশ্বের সাথে পাল্লা দিচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘ফ্যাশন মানুষ বা সংস্কৃতিকে ছাড়িয়ে যায় না। বরং মানুষের বেশভূষা সময়ে সময়ে ফ্যাশনে পরিণত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু’র মুজিব কোট সার্বজনীন ফ্যাশনে পরিণত হয়েছে। রবিঠাকুরের বাড়ির নারীদের কুচি দিয়ে পরা শাড়ি সার্বজনীনতা পেয়েছে।’

বিশ্বের বিভিন্ন ফ্যাশনের ধারার সাথে বাঙালি সংস্কৃতির মানানসই ফ্যাশনকে আরো এগিয়ে নিতে ফ্যাশন ডিজাইনারদের কাজ করতে হবে, বলেন ইনু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

উন্নয়নের বিমানকে গ্রাউন্ডেড করতে চায় বিষবৃক্ষ-তেঁতুলতত্ত্ববাদীরা: ইনু

আপডেট সময় ০৩:০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮