ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

সরকার নিজেদের মতো নির্বাচনের মাঠ সাজাচ্ছে: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার ক্ষমতা ধরে রাখতে নিজেদের মতো করে নির্বাচনের মাঠ সাজাচ্ছে। বাংলাদেশে বিএনপি ও খালেদা জিয়া ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না।

সোমবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আমি স্পষ্ট বলতে চাই, নিজেদের পছন্দমতো নির্বাচনের মাঠ সাজালে কোনো কাজ হবে না। কয়েক দিন আগে বর্তমান সরকারের সহযোগী এইচ এম এরশাদ বলেছেন, দেশে আগাম নির্বাচন হবে। তারই আলামত হিসেবে হয়তো রোববার ২২ জন জেলা প্রশাসক (ডিসি) ও ২৯ জন পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। দেশের জনগণের মধ্যে একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছে, এটা আগাম নির্বাচনের আলামত কি না।

রুহুল কবির রিজভী বলেন, আবারও খালেদা জিয়া ও বিএনপিকে বাইরে রেখে ভোটের পরিকল্পনা করছে সরকার। দেশের মানুষ খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া কোনো নির্বাচন হলে প্রতিহত করবে। সরকারের অশুভ নীলনকশা কখনো বাস্তবায়ন হতে দেবে না।

খালেদা জিয়া প্রধানমন্ত্রীর প্রতিহিংসার শিকার হচ্ছেন উল্লেখ করে বিএনপি নেতা রিজভী বলেন, তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ও তার দলের নেতারা সরকারি খরচে দেশ-বিদেশে ঘুরে ঘুরে নৌকা মার্কায় ভোট চাইছেন। আর বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের কথা বলার সুযোগ দিচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

সরকার নিজেদের মতো নির্বাচনের মাঠ সাজাচ্ছে: রিজভী

আপডেট সময় ০২:৩০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮