ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দেশব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বাধার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল থেকে চট্টগ্রামের কাজীরদেউড়ি এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে জড় হতে থাকেন নেতাকর্মীরা। বিক্ষোভ সমাবেশে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমসহ মহানগর ও উত্তর জেলার নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবি জানান নেতাকর্মীরা।

খুলনাতেও প্রতিবাদ কর্মসূচি চলছে। বিএনপির কর্মসূচির কারণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সকাল থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছেন বাহিনীর সদস্যরা।

এ কর্মসূচি চলছে বরিশালসহ দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ শহরেও।

গত শনিবার বিএনপির কালো পতাকা কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে জনসভার অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি না দেয়ার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি দিয়েছিল বিএনপি। কিন্তু পুলিশি হামলায় সে কর্মসূচিও পণ্ড হয়ে যায়। এর পর ওই দিন বিকালেই আজকের এই নতুন কর্মসূচি দেয় দলটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

দেশব্যাপী বিএনপির বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৬:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮