ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগে স্বামী আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সাভারের সোবহানবাগ এলাকার জনৈক এখলাস উদ্দিনের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যার দায়ে তার স্বামীকে আটক করেছে পুলিশ।

নিহত হাসিনা বেগম (৩০) দিনাজপুর জেলার খানসামা থানার টংগুয়া গ্রামের গরু ব্যবসায়ী আহসান হাবিবের স্ত্রী। তাদের সংসারে হাফিজ উদ্দিন শিহাব নামে ১০ মাস বয়সের এক শিশুসন্তান রয়েছে। তারা সাভারে ভাড়াবাড়িতে থাকত।

পুলিশ জানায়, দুপুরে নিজ ভাড়া ঘরের একটি কক্ষে জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূর লাশ দেখতে পান স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সাভার মডেল থানার এসআই আবুল কাসেম, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও রক্ত ছিল। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

গৃহবধূর লাশ উদ্ধার, হত্যার অভিযোগে স্বামী আটক

আপডেট সময় ০৬:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮