ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

দেশজুড়ে বিএনপির প্রতিবাদ কর্মসূচি সোমবার

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বাধা এবং পুলিশি হামলার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।

আগামী সোমবার রাজধানী ঢাকার সব থানা এবং জেলা ও মহানগরে এই কর্মসূটি পালিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বিকালে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

এর আগে সকাল সাড়ে ১০টায় বিএনপির পূর্ব ঘোষিত কালো পতাকা কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে যায়। নেতাকর্মীরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সড়কে কালো পতাকা নিয়ে বসে পড়লে পুলিশ লাঠিপেটা করে।

এতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজূলুল হক মিলন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনিসহ কয়েকজন আহত হন।

এসময় জলকামান থেকে রঙিন পানিও ছুড়তে থাকে পুলিশ, যাতে আক্রান্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

ঘটনাস্থল থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুলসহ ৪২ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে জাতীয়তাবাদী মহিলা দলের কয়েকজন সদস্যও রয়েছেন।

শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি আদালতের রায়ের পর থেকে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার মুক্তি দাবিতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশজুড়ে বিএনপির প্রতিবাদ কর্মসূচি সোমবার

আপডেট সময় ০৩:২৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮