ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিএনপি এখন বিপর্যয়ের মুখে: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে দলীয়প্রধান কারাগারে যাওয়ায় বিএনপি বিপর্যয়ের মুখে পড়েছে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। এজন্য বিএনপি এখন অপ্রাসঙ্গিক কথাবার্তা বলছে বলেও দাবি করেন তিনি।

শুক্রবার দুপুরে কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের মামলায় ইতিমধ্যে আদালতের রায়ে দণ্ডিত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘দণ্ডপ্রাপ্ত একজন আসামির আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। বিএনপি বির্পযয়ের মুখে কর্মীদের মনোবল চাঙা করার জন্য অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে বেড়াচ্ছে।’

হানিফ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। আইনানুগভাবে যাদের নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা থাকবে তারাই নির্বাচনে অংশগ্রহণ করবে।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বেগম খালেদা জিয়া অযোগ্য হলে তাকে বাদ দিয়েই নির্বাচন হবে। আন্দোলন সংগ্রাম করে বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা যাবে না।’

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি এখন বিপর্যয়ের মুখে: হানিফ

আপডেট সময় ১০:০২:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮