ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড মেয়েকে হত্যা করে বস্তাবন্দি করলেন বাবা-মা, নেপথ্যে ‘একাধিক ছেলের সঙ্গে সম্পর্ক’ খুলনার তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, মেয়েকে হত্যার বর্ণনা দিলেন মা ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রীর জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প ২৪ ঘণ্টার ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

অথর্ব রাজা শাহরুখ

অাকাশ বিনোদন ডেস্ক:

অতিপ্রাকৃত প্রাণী আর অলৌকিক শক্তিতে ভরা এক পৃথিবীতে অথর্ব নামের এক রাজা তার আত্মপরিচয় অনুসন্ধান করছেন- এমন অভিনব চরিত্রে দেখা যাবে বলিউডের কিং শাহরুখ খানকে।থ্রি ডি-তে আঁকা গ্রাফিক নভেল ‘অথর্ব- দ্য অরিজিন’- এ দেখা যাবে বলিউড বাদশাকে। এমন ভূমিকায় বলিউড নায়কদের মধ্যে শাহরুখই প্রথম অবতীর্ণ হতে চলেছেন।

২০১৫ সালে চেন্নাইয়ের বিরজু স্টুডিও ‘অথর্ব- দ্য অরিজিন’ নামের এই গ্রাফিক নভেলের কথা জানিয়েছিল। তখন তারা বলেছিল, এটি একটি ফ্যান্টাসি সিরিজ।নভেলটির গল্পকার রমেশ থিরুমালাই সেসময় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, দৃশ্যায়ন আর সংলাপ সহযোগে এটি হয়ে দাঁড়াবে সিনেমার স্টোরিবোর্ড পাঠের অভিজ্ঞতা। অথর্বর ভূমিকার জন্য তারা শাহরুখের কাছে আবেদন রেখেছিলেন। শাহরুখ সানন্দে সম্মতিও দিয়েছিলেন।

থিরুমালাই জানান, ‘গল্প থেকে সিনেমা নয়, এটা হবে একটা উল্টো জার্নি। এখানে প্রথমে গল্পই দানা বাঁধবে। যদি এই কাহিনী সিনেমা হয়, তো পরে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জয়পুরহাট সীমান্তে তিনজনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় পণ্ড

অথর্ব রাজা শাহরুখ

আপডেট সময় ১২:০৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০১৭