ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মনোহরদীতে গন পিটুনিতে ডাকাত নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীর মনোহরদীতে ডাকাতিকালে গ্রামবাসীর গনপিটুনিতে সিদ্দিক মিয়া (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বীর আহম্মদপুর এলাকার কলার বাজারের পাশে এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিক মিয়া উপজেলার পশ্চিম চালাকচর এলাকার সোনা মিয়ার ছেলে। তিনি ডাকাতির মামলায় ১৭ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি ছিল।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কিছুদিন যাবৎ প্রতিদিন ঢাকা মঠেখোলা সড়কে ডাকাতির ঘটনা ঘটে আসছে। কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। বুধবার রাতে সড়কের বীর আহম্মদপুর এলাকায় ডাকাতি কালে রাস্তায় চলাচলকারী এক লোক বিষয়টি দেখলে সে গ্রামের লোকজনকে জানায়। গ্রামের লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। এসময় অন্যরা পালাতে পারলেও রোষনলে পড়ে সিদ্দিক মিয়া। জনসাধারনের গনপিটুনিতে সেখানেই তার মৃত্যু হয়।

মনোহরদী থানার এসআই জিন্নত আলী জিন্নাহ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরদীতে গন পিটুনিতে ডাকাত নিহত

আপডেট সময় ০৭:০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮