ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তরায় গৃহকর্মীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর উত্তরায় গলায় ফাঁস দিয়ে এক গৃহকর্মী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম শানু (১৫)। সে উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের একটি বাসার আটতলায় গৃহকর্তা আসাদুজ্জামানের বাসায় কাজ করত। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

নিহত শানু কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মৃত নুরুল হকের মেয়ে। বুধবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।

গৃহকর্তার আত্মীয় শফিকুজ্জামান জানান, রাতে গলায় ফাঁস দেয়া অবস্থায় শানুকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত দেখে তাকে উদ্ধার করে উত্তরার একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

শানুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তরায় গৃহকর্মীর আত্মহত্যা

আপডেট সময় ০৩:৪৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮