ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খেলার সুযোগ না পেয়ে পাকিস্তানি ক্রিকেটারের আত্মহত্যা

আকাশ স্পোর্টস ডেস্ক:

অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ না পাওয়ায় আত্মহত্যা করলেন সাবেক পাক ক্রিকেটার আমের হানিফের ছেলে। তার নাম মোহাম্মদ জায়রাব। তিনি কলেজের প্রথম বর্ষের ছাত্র। বয়স বেশি হওয়ায় তাঁকে অনূর্ধ্ব ১৯ দলে নেননি নির্বাচকরা। এতে প্রচণ্ড হতাশ হন তিনি।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন হানিফ। তিনি অভিযোগ করেছেন, নিজের বয়স বেশি বলতে জায়রাবের ওপর চাপ তৈরি করা হয়েছিল। তিনি পুরো ঘটনায় দেশের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কোচেদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। অন্য কারুন সন্তানের যাতে এই পরিণতি না হয়, তা নিশ্চিত করার জন্যও কর্তৃপক্ষের কাছে আর্জি জানিয়েছেন হানিফ।১৯৯০-এর দশকে পাকিস্তানের হয়ে পাঁচটি একদিনের ম্যাচ খেলেন হানিফ।

গত জানুয়ারিতে লাহোরে অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টে করাচির হয়ে খেলেছিলেন জায়রাব। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, সেখান থেকেই ‘চোটের জন্য তাঁকে বাড়ি পাঠিয়ে’ দেওয়া হয়। বাড়ি ফিরে আসতে আসতে চাননি জায়রাব। কিন্তু আশ্বাস দেওয়া হয় যে, তাঁকে ফের দলে নেওয়া হবে। কিন্তু পরে বয়স বেশি, এই কারণ দেখিয়ে জায়রাবকে দলে নেওয়া হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খেলার সুযোগ না পেয়ে পাকিস্তানি ক্রিকেটারের আত্মহত্যা

আপডেট সময় ০৯:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮