ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

স্বপ্নের পদ্মা সেতুর নতুন নকশায় ১৪ খুঁটির নির্মাণ শুরু এপ্রিলে

অাকাশ জাতীয় ডেস্ক:

পদ্মার তলদেশের মাটির প্রকৃতি আর তার অননুমেয় আচরণের ফলে সেতুর খুঁটির নকশা পরিবর্তনের প্রয়োজন পড়েছিল। অবশেষে বিশেষজ্ঞ দলের দীর্ঘ বিশ্নেষণ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে চূড়ান্ত অনুমোদনের পর সব অনিশ্চয়তা কেটে আলোর মুখ দেখেছে সেতুর ১৪টি খুঁটির নকশা। আগামী এপ্রিল মাসেই মাওয়া প্রান্তে এবং মাঝ পদ্মায় খুঁটি নির্মাণে পাইল ড্রাইভ কাজ শুরু করবে।

প্রকল্পের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নতুন নকশায় প্রতিটি খুঁটির ছয়টি পাইল পদ্মার তলদেশে নরম কাদামাটির প্রায় সাত মিটার ওপরে বালুর উপযোগী স্তরে পর্যাপ্ত গভীরতায় রাখা হবে। আর মাঝখানের একটি বাড়তি পাইল কাদামাটি ভেদ করে ১৪৫ থেকে ১৫০ মিটার পর্যন্ত গভীরে চলে যাবে উপযোগী বালুর স্তর পর্যন্ত। শক্ত ও মজবুত ভিতের জন্যই পদ্মা সেতুর সব পাইল একটু বাঁকা করে ডিজাইন করা। তবে এই ১৪টি খুঁটির নিচে ছয়টি করে বাঁকা পাইলের মাঝখানে একটি বাড়তি পাইল একেবারে সোজাসুজি বসবে। এ পাইলকে বলা হচ্ছে, ভার্টিক্যাল পাইল। আর এই ভার্টিক্যাল পাইলই পদ্মা সেতুর বড় চ্যালেঞ্জটির সফল সমাধান দিয়েছে।

সংশ্নিষ্ট প্রকৌশলীরা জানান, প্রতিটি খুঁটির নিচে ৯৮ থেকে ১২৮ মিটার পর্যন্ত এত গভীরে পাইল বসানোর নজির বিশ্বের আর কোনো সেতুতে নেই। মূল সেতুর ৪২টি পিয়ারের (খুঁটি) মধ্যে ২৬ পিয়ারের ১৫৬টি পাইলের নকশা চূড়ান্ত থাকায় সেগুলোর নির্মাণকাজ চলমান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

স্বপ্নের পদ্মা সেতুর নতুন নকশায় ১৪ খুঁটির নির্মাণ শুরু এপ্রিলে

আপডেট সময় ১১:৪৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮