ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার বাস্তব উদাহরণ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে দিল রাবি প্রশাসন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

ছেলের পাঠানো টাকা চাওয়ায় শ্বশুরকে কুপিয়ে খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

বিদেশ থেকে পাঠানো টাকা চাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে শ্বশুর শীষ মোহাম্মদকে (৬৭) কুপিয়ে খুন করেছে ছেলের বউ। রোববার দুপুরে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চকআলমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শীষ মোহাম্মদ চকআলমপুর গ্রামের মৃত সিদ্দিক মণ্ডলের ছেলে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত শীষ মোহাম্মদের তিন ছেলে বিদেশে থাকেন। ছেলেদের পাঠানো টাকায় সংসার চলে তার। কিন্তু কিছুদিন ধরে তার খরচের জন্য মেজ ছেলে কামালের পাঠানো টাকা তিনি পাচ্ছিলেন না। কামালের বউ লিপি ও তার ছেলে লিটন এই টাকা নিজেদের কাছে রেখে দেয়।

শীষ মোহাম্মদ টেলিফোনে বিষয়টি তার ছেলে কামালকে জানালে ক্ষুব্ধ হয় লিপি ও লিটন। এর জের ধরে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শীষ মোহাম্মদকে হাসুয়া দিয়ে কুপিয়ে যখম করে পালিয়ে যায় ছেলের বউ লিপি ও তার ছেলে লিটন।

পরে স্থানীয়রা শীষ মোহাম্মদকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান শীষ মোহাম্মদ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, এই ঘটনায় নিহত শীষ মোহাম্মদের স্ত্রী সেফালী বেগম বাদী হয়ে ছেলের বউ লিপি ও নাতি লিটনকে আসামি করে একটি রোববার রাতে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব

ছেলের পাঠানো টাকা চাওয়ায় শ্বশুরকে কুপিয়ে খুন

আপডেট সময় ০১:১৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮