ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার বাস্তব উদাহরণ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে দিল রাবি প্রশাসন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মা-বোনেরা জেগেছেন, সবাইকে নিয়ে রাস্তায় নামতে হবে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের প্রতিবাদে রাস্তায় নেমে আসনে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই রায় নারী সমাজ ‘জেগে উঠেছে’ বলেও মনে করেন বিএনপি মহাসচিব।

ফখরুল বলেন, ‘মা বোনেরা জেগেছেন, তাদেরকে আমি অনুরোধ জানাব, আপনাদেরকে সবাইকে নিয়ে রাস্তায় নামতে হবে।’

খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সব মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব। এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

ফখরুল বলেন, ‘দেশকে উদ্ধার করতে হবে, দেশনেত্রীকে (খালেদা জিয়া) উদ্ধার করতে হবে। কারণ এখন দেশ এবং খালেদা জিয়া এই দুটো যেমন একাকার হয়ে গেছেন তেমনিভাবে গণতন্ত্র এবং খালেদা জিয়াও একাকার হয়ে গেছেন। তাই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে আমাদের সমস্ত শক্তি দিয়ে জনগণের শক্তি দিয়ে।’

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ঢাকার একটি আদালত। রায় ঘোষণার তারিখ ঘোষণার দিন বিএনপি খালেদা জিয়ার সাজা হলে দেশে আগুন জ্বালিয়ে দেয়ার ঘোষণা দিলেও পরে নমনীয় নানা কর্মসূচি পালন করছে।

এই রায়ে কষ্ট পাওয়া ফখরুল তার দুঃখ ও কষ্ট কোথায় রাখবেন না জানেন না। বলেন, ‘যে নেত্রী গণতন্ত্রের জন্য তার সমস্ত জীবনকে উৎসর্গ করেছেন, যিনি গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সারা জীবন লড়াই সংগ্রাম করেছেন, রাজপথে চারণ কবির মতো ঘুরে বেড়িয়েছেন সেই নেত্রীকে আজকে এই অনির্বাচিত, অবৈধ ফ্যাসিস্ট সরকার… মিথ্যা মামলায় কারারুদ্ধ করেছে।’

বিএনপি নেতার দাবি, ‘আসন্ন নির্বাচনে তিনি (খালেদা জিয়া) যদি বাহিরে থাকেন এবং নির্বাচনে তিনি যদি নেতৃত্ব দেন তাহলে তারা (আওয়ামী লীগ) কোনভাবেই আর ক্ষমতায় ফিরে আসতে পারবে না।’

সরকার দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিটি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে, ব্যাংক, শেয়ার বাজার থেকে হাজার কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, তাদের কোন বিচার হচ্ছে না। কারণ সেগুলোর সাথে সরকার জড়িত।’

আয়োজক সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, নিলুফার ইয়াসমিন মনি, মহিলা দলের সিনিয়র যুগ্ম-সম্পাদক হেলেন জেরিন খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইয়াসমিন আরা হক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব

মা-বোনেরা জেগেছেন, সবাইকে নিয়ে রাস্তায় নামতে হবে: ফখরুল

আপডেট সময় ০৪:১৮:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮