ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদার সঙ্গে কারাগারে পাঁচ স্বজনের সাক্ষাৎ

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার ১১ দিনের মাথায় দ্বিতীয়বারের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন তার স্বজনরা।

রবিবার বিকালে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে গিয়ে দেখা করেন তার বড় বোন সেলিনা ইসলামসহ পাঁচ স্বজন। গত ৯ ফেব্রুয়ারিও সেলিনা ইসলাম ও ছোট ভাই শামীম ইস্কান্দার খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করেন।

জানা গেছে, রবিবার বিকাল ৩টা ৫০ মিনিটে তারা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকেন। দেখা করে পাঁচটা ৫৫ মিনিটে তারা বের হয়ে আসেন। বের হওয়ার সময় কেউ কোনো কথা বলেননি।

পরে এডিশনাল আইজি প্রিজন কর্নেল ইকবাল দৈনিক আকাশকে জানান, সেলিনা ইসলামের সঙ্গে ছিলেন তার ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা, ভাগ্নে অভিক ইস্কান্দার, মো. হাসান এবং একটি শিশু।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খালেদা জিয়া ভালো আছেন, সুস্থ আছেন। চলাফেরা, খাওয়া-দাওয়া সবই ঠিকঠাক আছে।’

গত ৮ ফেব্রুয়ারি এতিমদের অর্থ আত্মসাতের একটি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। ওইদিনই নাজিম উদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল এবং জামিন আবেদনের প্রস্তুতি নিচ্ছেন। রায়ের অনুলিপি না পাওয়ায় এই প্রক্রিয়া বিলম্ব হচ্ছে। আগামীকাল খালেদা জিয়ার মামলার অনুলিপি দেবে বলে আদালত রবিবার আইনজীবীদের আশ্বাস দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইন্টারভিউয়ের নীতিকথা আর ব্যক্তিজীবনের অমিল নিয়ে ক্ষুব্ধ ভাবনা

খালেদার সঙ্গে কারাগারে পাঁচ স্বজনের সাক্ষাৎ

আপডেট সময় ০৮:৪৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮