ঢাকা ১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আহত রাবি শিক্ষকের অবস্থার অবনতি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হামলায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম এনামুল জহিরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শনিবার বিকালে তাকে রামেক হাসপাতালের ৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চোখে গুরুতর জখম, শ্বাসকষ্ট ও তীব্র মাথাব্যথার সমস্যায় ভুগছেন তিনি।

হাসপাতালে শিক্ষকের সঙ্গে থাকা হাসান আল বান্না নামে এক শিক্ষার্থী জানান, স্যারের পুরো শরীরে আঘাত করা হয়েছিল। তবে স্যারের ডান চোখে রক্ত জমাট বেঁধেছে। মাথার আঘাতে যন্ত্রণায় ভুগছেন। তার মলমূত্র ত্যাগের সময়ও তীব্র যন্ত্রণা পোহাতে হচ্ছে। এ ছাড়া শ্বাসকষ্টও তীব্র আকার ধারণ করেছে। সিটিস্ক্যানসহ সার্বক্ষণিক নজরদারিতে রেখে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে তার দেখভাল করা হচ্ছে।

শিক্ষকের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক কুদরত-ই-খুদা স্বতঃপ্রণোদিত হয়ে নগরীর রাজপাড়া থানার ওসিকে ঘটনার বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। তবে ২৪ ঘণ্টা পার হলেও প্রতিবেদন দিতে পারেনি পুলিশ। এ ঘটনায় কাউকে গ্রেফতারও করা হয়নি।

এ বিষয়ে জানতে রাজপাড়া থানার ওসি গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে দুবার ফোনের লাইন কেটে দেন। এ ছাড়া ঘটনাটি তদন্ত করে কার্যকর পদক্ষেপ নিতে শনিবার রামেক কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন অ্যাডভোকেট রাশেদুল হক খোকন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আহত রাবি শিক্ষকের অবস্থার অবনতি

আপডেট সময় ০২:০১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮