ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রায়কে ঘিরে বিএনপি বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে: খাদ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বেগম জিয়ার রায়কে ঘিরে বিএনপি বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তারা নির্বাচনের আগে বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে এই মামলা এভাবে এ পর্যন্ত চালিয়ে এনেছে। তারা খালেদা জিয়ার ডিভিশনের ক্ষেত্রেও একই কাজ করেছে। তারা দু’দিন সময় নষ্ট করে আবেদন করেছে। সার্টিফাইড কপি তারা অবশ্যই পাবেন। তবে সেটা আদালত ভালো জানেন কবে পাবেন।

আজ রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সেমিনার হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

তিনি বলেন, খালেদা জিয়ার সার্টিফাইড কপির ব্যাপারে সরকারের কিছুই করার নাই। বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি পারবেন না এটা নির্বাচন কমিশন জানেন। আর নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।

এ সময় খাদ্যমন্ত্রী বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো ধরনের উচ্ছৃঙ্খল ও সন্ত্রাসী কর্মকাণ্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ্য করবে না। তারা এ ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করবে।

সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইন্টারভিউয়ের নীতিকথা আর ব্যক্তিজীবনের অমিল নিয়ে ক্ষুব্ধ ভাবনা

রায়কে ঘিরে বিএনপি বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে: খাদ্যমন্ত্রী

আপডেট সময় ০১:৫৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮