ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান ‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের

খালেদাকে কারাগারের রোজনামচা পাঠানো উচিৎ: মেনন

অাকাশ জাতীয় ডেস্ক:

খালেদা জিয়াতো পাকিস্তান প্রেমী। সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দুর্নীতির দায় তার পদ হারিয়েছেন। পাকিস্তানের দুর্নীতি দমন ব্যুরো নওয়াজ শরীফকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। বিভিন্ন দেশে দুর্নীতির দায় নেতাদের বিচার হচ্ছে। দুর্নীতির দায় খালেদা জিয়ার বিচার হওয়া ও জেলে যাওয়া অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাস্তুহারা লীগ আয়োজিত ‘কারাগারের রোজনামচা আন্দোলন সংগ্রামে ভূমিহীন বাস্তুহারা সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক সেমিনার প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার কাছে বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা পাঠানো উচিৎ। তাহলে তিনি বুঝতে পারবেন বঙ্গবন্ধুর আমলে রাজনীতি ও কারাগারের পরিস্থিতি কেমন ছিলো। কারাগারে থেকে তিনি বাসার সুবিধা নিচ্ছেন। কারাগারে ব্যক্তিগত পরিচারিকা নিয়েছেন। কিন্তু খালেদা জিয়া ফখরুদ্দিন-মইনুদ্দিনের আমলে কারাগারে ব্যক্তিগত পরিচারিকা নেননি।

মেনন বলেন, আগামীতে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশ হবে ইন্দোনেশিয়ার মত। সেখানে ১০ লাখ মানুষকে হত্যা করা হয়েছিলো। বিএনপি ক্ষমতায় আসলে দেশে হত্যাজ্ঞ চালাবে। কারণ সরকার যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের মধ্য দিয়ে সরকার তাদের কলিজায় হাত দিয়েছে।

আয়োজক সংগঠনের সভাপতি নরু উদ্দিন খানের সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন রাশেদ হাওলাদার, কলাবাগান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প

খালেদাকে কারাগারের রোজনামচা পাঠানো উচিৎ: মেনন

আপডেট সময় ০২:১০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮