ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: পংকজ

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। অপশক্তির যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শুক্রবার বিকেলে টাঙ্গাইল পৌর শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মীর্জা আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ রাকিব শামীম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাহার আহমেদ, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ডিসেম্বরে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারের উন্নয়ন কর্মকাÐ জনগণের সামনে তুলে ধরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে গিয়ে নৌকার পক্ষে ভোট চাইতে হবে।

সভায় টাঙ্গাইল শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগসহ জেলার ১২টি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশে নতুন সাইবার ইউনিট গঠনের নীতিগত অনুমোদন

ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: পংকজ

আপডেট সময় ১১:৪৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮