ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

আপিলে রেহাই পেলে নির্বাচন করতে পারবেন খালেদা: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন কি না সেটি আইনের বিষয় বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তবে আপিলে রেহাই পেলে খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন।

শুক্রবার বিকেলে মাদারীপুর শহরের লেকেরপাড়ে আচমত আলী খান ফাউন্ডেশনের উদ্যোগে ৬ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

আদালতের রায়ের কপির বিষয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘এই ছোটখাটো ব্যাপারে আমরা কেন হস্তক্ষেপ করব। এটি জজ সাহেব ও আদালতের বিষয়। নিশ্চয়ই দু-এক দিনের মধ্যে তারা কপি পেয়ে যাবেন।

১৪ দলের মুখপাত্র আরো বলেন, আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন রেফারি থাকবে, আর সেখানে গোল দেবে শেখ হাসিনা। উন্নত দেশে যেভাবে নির্বাচন হয়, তেমনি বাংলাদেশেও নির্বাচন হবে ২০১৮ সালের ডিসেম্বর মাসে।

মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগ সংসদীয় দলের সেক্রেটারি ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নুর-ই আলম চৌধুরী, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক দিলীপ কুমার দাস, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আব্দুল আল-মামুনসহ অন্যরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আপিলে রেহাই পেলে নির্বাচন করতে পারবেন খালেদা: নাসিম

আপডেট সময় ১১:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮