ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী নগর ব্যবস্থাপনায় সমন্বিত ‘সিটি গভর্নমেন্ট’ কাঠামোর ওপর প্রতিমন্ত্রীর জোর ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিশ্বব্যাপী চক্ষু স্বাস্থ্যসেবায় নেতৃত্বে থাকবে বাংলাদেশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন শেখ হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

মাটির নীচ থেকে জীবিত শিশু উদ্ধার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হঠাৎ করে অনেকেরই কানে এসেছিল শিশুর কান্নার শব্দ। মাঠে খেলাধুলা করার সময়। স্বাভাবিক ভাবে খেলা থামিয়ে দিল এবং খোঁজা শুরু করলো কোথা থেকে আসছে এই কান্নার শব্দ। অবশেষে আবিষ্কৃত হল মাটির নীচে পোঁতা রয়েছে এক সদ্যোজাত শিশু।তাকে উদ্ধার করার পরে দেখা যায়, কাদায় লেপা সারা শরীর পোকামাকড়ের কামড়ে ক্ষতবিক্ষত হওয়ার পরেও সে বেঁচে রয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।

একটি সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, এক ষোলো বছরের কিশোরী ওই শিশুর মা। ওই কিশোরী আসলে ধর্ষণের কারণেই গর্ভবতী হয়ে পড়েছিল। তাকে ধর্ষণ করে প্রতিবেশী এক কিশোর। সেই অবস্থাতেই ওই কিশোরীর বিয়ে দিয়েছিল পরিবার। তারপর তাকে বাপের বাড়িতে ফিরিয়ে আনা হয়। সেখানেই শিশুটিকে জন্ম দেয় সে। প্রসবের পরে ওই শিশুকে মাটিতে কবর দিয়ে দেওয়া হয়।

ওই কিশোরীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ধর্ষক কিশোরকেও।

জানা গিয়েছে, কিশোরীর স্বামী বিয়ের পরে জানতে পারেন কিশোরীর গর্ভবতী হয়ে পড়ার খবর। তিনি ওই শিশুকে মেনে নিতে চাননি। তাই তাকে মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। মাটির ১০ ইঞ্চি নীচে তাকে পুঁতে দেওয়ার কয়েক ঘণ্টা পরেও বেঁচে গিয়েছে শিশুটি। তবে তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। চিকিৎসা চলছে হাসপাতালে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী

মাটির নীচ থেকে জীবিত শিশু উদ্ধার

আপডেট সময় ০৮:২৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭