ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

পশ্চিমবঙ্গে হাতি বাঁচাতে মৌমাছি!

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের সেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এলাকায় এখনো অবাধ বিচরণ বন্য হাতিদের। এই সব হাতি মাঝে মধ্যে ওঠে পড়ে এখানকার রেল লাইনের ওপর। এতে করে মাঝেমধ্যে ঘটে দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মারা যায় হাতি। ফলে মাঝেমধ্যে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ক্ষতিগ্রস্ত হয় ট্রেন লাইন ও ইঞ্জিন।

তবে, এবার হাতির পাল যাতে রেল লাইনের ওপর ওঠে না পড়ে সে জন্য রেল কর্তৃপক্ষ এক অভিনব উদ্যোগ নিয়েছে। ভারতীয় রেলের উত্তর পূর্ব শাখা এই লক্ষ্যে রেলওয়ে ট্রাকে লাগাতে চলেছে মৌমাছি গুঞ্জনের শব্দযুক্ত একটি যন্ত্র। এই যন্ত্র লাগালে হাতি আর ওই শব্দ শুনে রেল লাইন পার হবে না বলে মনে করছে রেল কর্মকর্তারা।

রেলের আলিপুরদুয়ার ডিভিশনে প্রথম পরীক্ষামূলকভাবে লাগানো হচ্ছে এই মৌমাছির গুঞ্জনযুক্ত শব্দের যন্ত্র। এই ডিভিশনের মুখ্য জনসংযোগ কর্মকর্তা প্রণব জ্যোতি শর্মা জানিয়েছেন, ২০১৭ সালে আসামের রঙ্গিয়া ডিভিশনের রেল লাইনে এই যন্ত্র লাগিয়ে সুফল পাওয়া গেছে। এর পরেই এবার রেলের উত্তর পূর্ব শাখা আলিপুর ডিভিশনে এই যন্ত্র লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

আলিপুরদুয়ার রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার চন্দ্র বীর রমণ বলেন, মৌমাছির এই গুঞ্জন ইন্টারনেট থেকে ডাউনলোড করা হয়েছে। আমরা তা পরীক্ষা করেও দেখেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

পশ্চিমবঙ্গে হাতি বাঁচাতে মৌমাছি!

আপডেট সময় ১২:১৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৮