ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

ভালোবাসা দিবসে ‘ভালোবাসা অবিরাম’

আকাশ বিনোদন ডেস্ক:

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত একটি নাটকে অভিনয় করলেন এ প্রজন্মের দুজন অভিনয়শিল্পী শ্যামল মাওলা ও তাসনুভা তিশা। মাসুম শাহরিয়ারের লেখা ‘ভালোবাসা অবিরাম’ নামের এই নাটকের পরিচালক শাহজাহান সোহাগ। বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় গাজী টেলিভিশনে দেখানো হবে এই নাটক।

নাটকের অভিনয়শিল্পী শ্যামল মাওলা কথা প্রসঙ্গে প্রথম আলোকে জানান, মাস খানেক আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পুরান ঢাকার বিভিন্ন জায়গার নাটকটির শুটিং করেছেন তাঁরা।

শ্যামল বলেন, ‘এই নাটকে একটু ভিন্নভাবে ভালোবাসার গল্প বলার চেষ্টা করা হয়েছে। আমার অভিজ্ঞতায় বলতে পারি, গতানুগতিকতার বাইরে থেকে ভাবা হয়েছে। পুরো গল্পে অনেক ঘাত-প্রতিঘাত যেমন আছে, তেমনি মজাও আছে। নাটকটিতে কাজ করে আমি কিছুটা তৃপ্ত।’

‘ভালোবাসা অবিরাম’ ছাড়াও এবারের ভালোবাসা দিবসে শ্যামল মাওলা অভিনীত আরেকটি নাটক দেখানো হবে। ‘গিফট অব দ্য ম্যাজাই’ অবলম্বনে এই নাটকের পরিচালক শিহাব শাহীন।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

ভালোবাসা দিবসে ‘ভালোবাসা অবিরাম’

আপডেট সময় ১২:০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮