ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ শক্তিশালী ইরানের পক্ষ থেকে এই চুক্তি একটি বার্তা: পেজেশকিয়ান সাভারে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান এবার মমতাকে বাংলাদেশে চলে আসতে বললেন দিলীপ ঘোষ ব্যারিস্টার সুমনের জামিন চেম্বার আদালতে স্থগিত পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার শর্ত না মানলে ইরানের ওপর আবারও নৌ-অবরোধ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে হানি ট্র্যাপে ফেলে দুই যুবককে মারধর-লুট, ৩ জন গ্রেফতার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের

জনসমর্থন থাকলে মাঠে আসুন, খেলা হবে: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো নির্বাচিত সরকারের অধীনে এ দেশেও নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, জনসমর্থন থাকলে মাঠে আসুন, খেলা হবে।

রোববার ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন মাঠে ছাতক উপজেলা হাসপাতাল ৫০ শয্যায় উন্নীতকরণ, দোলারবাজার স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উদ্বোধন ও ভারত সরকারের অর্থায়নে কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ সিভিল সার্জন আশুতোষ দাসের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, এম রশিদ আহমদ ও ইউআরসির ডাইরেক্টর আলী আহসানের যৌথ পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য খাতে যুগান্তকারী উন্নয়ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রত্যন্ত এলাকার জনসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে দেশের প্রতিটি ওয়ার্ডভিত্তিক কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হচ্ছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, জয়া সেনগুপ্তা, পীর ফজলুর রহমান মিছবাহ, সিলেট বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশলী ইসমাইল ফারুক, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদরিছ আলী বীরপ্রতীক, আওয়ামী লীগ নেতা এড. রাজ উদ্দিন, ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন। স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার অভিজিত শর্মা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

জনসমর্থন থাকলে মাঠে আসুন, খেলা হবে: নাসিম

আপডেট সময় ০৯:০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮