ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রায়ের বিরুদ্ধে অরাজকতা মেনে নেয়া হবে না: ইনু

অাকাশ জাতীয় ডেস্ক:

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘আদালতের রায় সাধারণ নাগরিক যেভাবে মেনে নেয়, একজন রাজনীতিককেও সেভাবেই মেনে নিতে হবে। রায়ের বিরুদ্ধে দেশে কোন অরাজকতা মেনে নেয়া হবে না।’ শনিবার বিকালে বগুড়ার কাহালুর শেখাহার হাইস্কুল মাঠে জাসদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

‘নির্বাচন এলেই বিএনপি দেশে তাণ্ডব শুরু করে’ মন্তব্য করে জাসদের সভাপতি বলেন, ‘খালেদা জিয়ার ছয় দফা দাবি সংবিধান বিরোধী। নিজের অপকর্ম ঢাকার জন্য নির্বাচনের আগে খালেদার নির্দেশে বিএনপির তাণ্ডব দেশের মানুষ আর কখনো মেনে নেবে না।’ গণতান্ত্রিক সরকারের অধীনে নির্বাচন করার জন্য খালেদাকে প্রস্তুত থাকার আহ্বানও জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে রাজনীতিতে একবার রাজাকার ও একবার মুক্তিযোদ্ধার সরকার- এই মিউজিক্যাল চেয়ারের খেলা চিরতরে বন্ধ করতে হবে।’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কাহালু উপজেলা শাখার সভাপতি আশরাফ আলী খাঁন আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুল আলম মামুনের সঞ্চালনায় আরও প্রধান বক্তার বক্তব্য দেন- বগুড়া জেলা জাসদের সভাপতি, কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় জাসদের সহ-সভাপতি শফিউল্লাহ মোল্লা, আফরুজা হক রিনা, কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কেন্দ্রীয় জাসদের সদস্য অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শফিক খান, অ্যাডভোকেট এমদাদুল হক এমদাদ, বগুড়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, নন্দীগ্রাম উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান কামরুল প্রমুখ।

জনসভায় মন্ত্রী কাহালুর বেতার স্টেশন সচল করাসহ কাহালু-নন্দীগ্রাম উপজেলার উন্নয়নের অঙ্গীকার করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রায়ের বিরুদ্ধে অরাজকতা মেনে নেয়া হবে না: ইনু

আপডেট সময় ০৯:০১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮