ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রায় নিয়ে রাজপথ উত্তপ্তের চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

‘৮ ফেব্রুয়ারি একটি মামলার রায় নিয়ে রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘এর আগে ২০১৩ এবং ২০১৪ সালেও তারা রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করেছিল, কিন্তু লাভ হয়নি।’

শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘির পশ্চিমপাড়ে অবস্থিত সৈয়দা আঞ্জুমান আরা বালিকা বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

‘এই কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ক্ষমতাসীন দল সংবিধান অনুসারে রুটিন ওয়ার্ক চালিয়ে যাবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। কুমিল্লা ও রংপুরে তারা নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনও এ কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।’

তোফায়েল আহমেদ আরও বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতার জন্ম না হলে আমরা আজও দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকতাম। তিনি ৭ মার্চের ভাষণ দিয়ে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।’

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেলমন্ত্রী মুজিবুল হক।

রেলমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের কল্যাণে কাজ করে। দেশের জনগণের কাছে যার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি, তিনিই হচ্ছেন শেখ হাসিনা। জনবান্ধব নেত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর ধারাবাহিকতায় চৌদ্দগ্রামেও ব্যাপক উন্নয়ন হয়েছে- যা বিগত সময়ে হয়নি।’

‘আগামী জুন মাসের মধ্যে চৌদ্দগ্রামের একটি বাড়িও বিদ্যুৎবিহীন থাকবে না। সে লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে’ বলেও জানান মুজিবুল হক।

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, কুমিল্লা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস ছালাম, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল-মামুন, ব্যবসায়ী নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহের মকবুলা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী জানে আলম ভূঁইয়া বক্তব্য দেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক পররাষ্ট্র সচিব মো. মহসিন, বাংলাদেশ ব্যাংকের পরিচালক আফতাবুল ইসলাম মঞ্জু, মেজর জেনারেল (অব.) হারুন-অর-রশীদ, মেজর জেনারেল (অব.) সাঈদ আহমেদ, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌর মেয়র মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এএমডি মো. হাশেম চৌধুরী, উপজেলা ভাইস-চেয়ারম্যান এবিএম এ বাহার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের আহ্বান কাতারের প্রধানমন্ত্রীর

রায় নিয়ে রাজপথ উত্তপ্তের চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:০১:২০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৮