ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

খালেদা জিয়ার ভাষণ ফেসবুকে লাইভ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানে জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে এসব ব্যাপারে চূড়ান্ত বার্তা দেবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের তারিখকে সামনে রেখে দলের নির্বাহী কমিটির সভাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে রয়েছে বেশ কৌতূহল।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যসহ পুরো সভা সরসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে দলটি। দলের দুই শীর্ষ নেতার বক্তব্য শুনতে ইতিমধ্যে দলের তৃণমূল নেতাকর্মীদের নির্দেশনাও দেয়া হয়েছে।

চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, Facebook.com/bnp.communication, Facebook.com/bnpbd.org  ও Facebook.com/bnplivenettv – এ তিনটি আইডি থেকে পুরো সভা সরাসরি প্রচার করবে বিএনপি।

জাতীয় নির্বাহী কমিটি গঠনের দুই বছর পর অনুষ্ঠিত সভায় ৫০২ সদস্য ছাড়াও বিভিন্ন জেলা শাখা এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরাও থাকবেন নির্বাহী কমিটির আজকের সভায়।

এদিকে নির্বাহী কমিটির সভাকে সফল করতে শুক্রবারও গুলশানে চেয়ারপারসনের কার্যালয় ও নিজ বাসায় দলীয় নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে অনুষ্ঠান সফলে নেতাদের দিকনির্দেশনা দিয়েছেন মহাসচিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

খালেদা জিয়ার ভাষণ ফেসবুকে লাইভ

আপডেট সময় ১১:০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০১৮