ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিএনপি সন্ত্রাসী বিশৃঙ্খলাকারীদের ঢাকায় অনুপ্রবেশ ঘটাচ্ছে: হাছান

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি সন্ত্রাসী বিশৃঙ্খলাকারীদের ঢাকায় অনুপ্রবেশ ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ এমপি। আজ বৃহষ্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা ঢাকা শহরে নাশকতা সৃষ্টির অপচেষ্টা করবে। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ঢাকা শহরে নাশকতা চালাবে। এজন্য সারাদেশ থেকে বিএনপি জামাত সন্ত্রাসী বিশৃঙ্খলাকারীদের ঢাকা শহরে ঢোকাচ্ছে। আওয়ামী লীগের সমস্ত পর্যায়ের নেতাকর্মীদের সর্তক দৃষ্টি রাখতে হবে এবং দুষ্কৃতকারীদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিতে হবে।

ড. হাছান মাহমুদ বলেন, বেগম খালেদা জিয়ার গাড়িবহর অাদলত থেকে ফেরার পথে যেই ভাবে ফিল্ম স্টাইলে পুলিশের উপর আক্রমণ এবং অস্ত্র কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়েছে, প্রিজন ভ্যান থেকে তালা ভেঙে আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে এটি হিন্দি সিনেমার দৃশ্যকেও হার মানিয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, ফখরুল সাহেব সংবাদ সম্মেলন করে বলেছেন পুলিশের ওপর হামলাকারীদের তিনি চেনেন না। তারা নাকি বহিরাগত। তার মিথ্যাচার অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে গেছে। এসময় তিনি হাস্যরস করে বলেন সম্ভবত বিএনপির মিছিলে জাতীয়তাবাদী জ্বীন থাকে এবং সেই জ্বীনেরাই হামলা চালায়।

তিনি বলেন, জিয়া এতিমখানা কোথায় কেউ জানে না। জিয়া এতিমখানা হচ্ছে বেগম জিয়ার ক্যান্টনমেন্টের মঈনুল রোড়ের বাসভবন। সেখানে অবশ্য দুইজন এতিম থাকতেন। একজন এতিম তারেক রহমান আরেকজন এতিম আরাফাত রহমান কোকো।

আয়োজক সংগঠনের সভাপতি ব্যারিষ্টার জাকির আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফজলুল হক, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, শাহাবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

বিএনপি সন্ত্রাসী বিশৃঙ্খলাকারীদের ঢাকায় অনুপ্রবেশ ঘটাচ্ছে: হাছান

আপডেট সময় ১০:৩১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০১৮